শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোভিড সংখ্যা গত সাত সপ্তাহ ধরে ক্রমাগত হ্রাস পেয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১.৩৮ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে যে নতুন কোভিড -১৯ রোগীর সংখ্যা গত সাত সপ্তাহ ধরে ক্রমাগত হ্রাস পেয়েছে, তবে আফ্রিকাতে এই জীবাণুটি ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে। এ অঞ্চলে টীকা এবং চিকিৎসা সুবিধা নেই বললেই চলে।

জিনিভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে মহাপরিচালক টেড্রোস অ্যাঢ্যানম গেবরিয়েসাস বলেছেন যে মহামারীটি শুরু হওয়ার এই দীর্ঘ সময়ের পর, নতুন সংক্রমণের সামগ্রিক হ্রাস অবশ্যই ভাল খবর, তবে তিনি বলেন, সামগ্রিকভাবে মৃত্যুর সংখ্যা খুব দ্রুত হ্রাস পাচ্ছে না এবং গত সপ্তাহে কেবল কিছুটা হ্রাস পেয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, গত সপ্তাহে জি-সেভেন সম্মেলনের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা ডব্লুএইচও-পরিচালিত গ্লোবাল ভ্যাকসিন কো-অপারেটিভ, কোভাক্সের মাধ্যমে ৮৭ কোটি ডোজ টীকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তিনি বলেন যে এই অনুদানগুলি একটি বড় সাহায্য, তবে বিশ্বজুড়ে আরও বেশি টীকার প্রয়োজন এবং তা আরো দ্রুত প্রয়োজন।

টেড্রস বলেন মহামারী নির্মূল করতে হলে আগামী বছরের মধ্যে বিশ্ব জনসংখ্যার কমপক্ষে ৭০ শতাংশ মানুষের টিকা দেয়া প্রয়োজন, যা কিনা ১১ শ’ কোটি ডোজ, এবং জি -সেভেন এবং জি -টোয়েন্টি এটি করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com