শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাস যেসব এলাকায় বেড়ে যাবে স্থানীয় প্রশাসন নিজ দায়িত্বে ওই এলাকা লকডাউন করতে পারবে: প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১, ৫.২২ পিএম
  • ৬৫৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের সংক্রমণ যেসব এলাকায় বেড়ে যাবে স্থানীয় প্রশাসন নিজ দায়িত্বে ওই এলাকা লকডাউন বা ব্লক করে দিতে পারবে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

সকালে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার কারণে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী সরাসরি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, দেশের সব এলাকায় একসঙ্গে আর লকডাউনের আওতায় আনার প্রয়োজন হবে না। সব জায়গায় একত্রে সংক্রমণ বাড়ছে না। করোনা পরিস্থিতি কোনো এলাকায় বেশি সংক্রমিত হলে ওই এলাকায় স্থানীয় প্রশাসন মনে করলে লকডাউন ঘোষণা করতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিদের এ বিষয়ে পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাও এটি—স্থানীয় পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এলাকাভিত্তিক লকডাউনের বা ব্লক করার সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com