শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীন সরকারের উপহারের ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ৯.১১ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফায় চীন সরকারের দেওয়া উপহারের ছয় লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি বিমান পৌঁছেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক নুর ইসলাম বিকেলে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনোফার্মের ছয় লাখ করোনা ভ্যাকসিন আনতে গতকাল শনিবার রাতে চীনের উদ্দেশে রওনা দেয় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিমান। বাংলাদেশকে চীনের উপহার হিসেবে দেওয়া করোনা ভ্যাকসিনের এটি দ্বিতীয় চালান।

এর আগে ১২ মে চীন সরকারের পক্ষ থেকে পাঁচ লাখ সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশ পৌঁছে। চারটি মেডিকেল কলেজের চারশর মতো শিক্ষার্থী এই টিকা গ্রহণ করে।

গত বছর করোনা সংক্রমণের পর থেকে চীন-বাংলাদেশ উভয়েই একে অপরকে এই মহামারি মোকাবিলায় সহায়তা করে যাচ্ছে।

চীন কোভ্যাক্সের অধীনে ৮০টি উন্নয়নশীল দেশে জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিন সহায়তা দিয়েছে। মানবজীবন রক্ষা এবং মহামারি পরিস্থিতি মোকাবিলায় চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com