শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীনের উপহারের করোনা টিকা দ্বিতীয় দফায় ঢাকায় আসছে আজ

  • আপডেট সময় রবিবার, ১৩ জুন, ২০২১, ১.৫৫ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

চীনের উপহারের ছয় লাখ ডোজ করোনা টিকা দ্বিতীয় দফায় ঢাকায় আসছে আজ। বিকাল সাড়ে পাঁচটার দিকে এসব ভ্যাকসিন বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক ব্রিফিংয়ে চীনের উপহারের টিকা আনতে দুটি সি-১৩০ বিমান পাঠানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

এর আগে প্রথম দফায় গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছে। সেসময় সিনোফার্মের এই টিকার পাশাপাশি ওএডি সিরিঞ্জও বাংলাদেশকে দেয় চীন। গত ২৫ মে সে টিকার প্রয়োগ শুরু হয়।

এদিকে সবশেষ চীনের দ্বিতীয় টিকা হিসেবে বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পায় সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি করোনা ভ্যাকসিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com