শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় করোনায় গত ২৪ ঘন্টায় ১ ব্যক্তির মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ৮.৪৮ পিএম
  • ৭৫৭ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন। বৃহষ্পতিবার দুপুরে নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন মোট ৩৭২ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯৩ ব্যক্তির নওগাঁ সদর হাসফাতালে এ্যান্টিজেন পরীক্ষা এবং ১৭৯ ব্যক্তির রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় আক্রান্তের হার ২৫ দশমিক ২৬ শতাংশ প্রায়। জেলার সাপাহার উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৪৯ ব্যক্তির। উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো সদর উপজেলায় ১২ জন , রানীনগর উপজেলায় ৩ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, বদলগাছি উপজেলায় ২ জন, মান্দা উপজেলায় ৫ জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ১২ জন, পোরশা উপজেলায় ৬ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২ হজার ৬শ ৮৬ জন। এ সময় সুস্থ্য হয়েছেন ২২ জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছে ২ হাজার ১শ ৩ জন। এদিকে জেলায় গত ২৪ ঘন্টায় কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ২৬৪ ব্যক্তিকে। এ সময় কোয়ারেনটাইন থেকে কেউ ছাড়পত্র পান নি। সিভিল সার্জন জানিয়েছেন বর্তমানে নওগাঁ জেলা সদরের হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। আক্রান্ত অন্যরা নিজ নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com