শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮০ শতাংশের দেহেই দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট

  • আপডেট সময় শনিবার, ৫ জুন, ২০২১, ২.১৩ পিএম
  • ৬৭৩ বার পড়া হয়েছে

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা বিশ্লেষণের পর ৮০ শতাংশের দেহেই দ্রুত সংক্রমণশীল ডেল্টা ভ্যারিয়েন্ট যা প্রথম শনাক্ত হয়েছিল ভারতে তা পাওয়া গেছে বলে সরকারের এক গবেষণায় উঠে এসেছে।

শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান বা আইইডিসিআর এর কর্মকর্তারা এমন তথ্য জানিয়ে বলেছেন পাশাপাশি দেশে অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। আইইডিসিআর এবং ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস করোনভাইরাসের ৫০টি নমুনার জিনোম সিকোয়েন্স করেছে যাতে ডেল্টা ভ্যারিয়েন্ট যা প্রথম শনাক্ত হয়েছিল ভারতে, কমিউনিটি ট্রান্সমিশনেরও প্রমাণ পাওয়া গেছে।

গবেষণায় ৫০টি নমুনার মধ্যে ৪০টি বা ৮০ শতাংশ ডেলটা ভ্যারিয়েন্ট, ৮টি বা ১৬ শতাংশ বিটা ভ্যারিয়েন্ট যা প্রথম শনাক্ত হয়েছিল সাউথ আফ্রিকাতে, একটি সার্কুলেটিং ও একটি অজানা ভ্যারিয়েন্ট এর অস্তিত্ব পাওয়া গেছে। দেশে গত ৮ই মে প্রথম ডেল্টা ভ্যারিয়েন্ট যা প্রথম শনাক্ত হয়েছিল ভারতে, শনাক্ত হয়। করোনাভাইরাসের ভারতীয় ধরন এর আগে শনাক্ত হওয়া অন্যান্য ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক যাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগের ভ্যারিয়েন্ট বলে অভিহিত করেছে।

সম্প্রতি জেনেভায় ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ৭৪ তম অধিবেশনে করোনাভাইরাস মহামারি ঠেকাতে টিকা, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ‘ট্রিপস চুক্তি’র বাধ্যবাধকতাসমূহ সাময়িকভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে বাংলাদেশের মতো উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর উৎপাদন বৃদ্ধি করে তা দ্রুত অন্যান্য উন্নয়নশীল দেশ গুলোতে সরবরাহের জন্য দেশটির পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com