শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র দরিদ্র দেশগুলোকে ৮০ মিলিয়ন করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ বিতরণের ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ৪ জুন, ২০২১, ৩.৪৯ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তাঁর প্রথম পরিকল্পনায় বিশ্বব্যাপী ৮০ মিলিয়ন করোনাভাইরাস ভ্যাকসিন ডোজ বিতরণের ঘোষণা দিয়েছেন। এর মধ্যে ৭৫ শতাংশ ডোজ কোভ্যাক্স (কোভিড-১৯ ভ্যাকসিন গ্লোবাল একসেস) প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, কোভ্যাক্সের মাধ্যমে এই ভ্যাকসিন বিতরণে ওয়াশিংটন লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকাকে প্রধান্য দেবে।
বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা অনুগ্রহ নিশ্চিত করতে অথবা সুবিধা নিতে এই ভ্যাকসিন বিতরণ করছি না।’
‘আমরা এই ভ্যাকসিন সরবরাহ করছি জীবন বাঁচাতে এবং বিশ্ব থেকে এই মহামারির অবসান ঘটাতে। আমাদের মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপনের জন্য।’
বাইডেন এর আগে বিশ্বব্যাপী ৮০ মিলিয়ন কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ বিতরণ জুনের শেষ নাগাদ সম্পন্ন করার ঘোষণা দেন।
হোয়াইট হাউসের কোভিড-১৯ মোকাবিলার সমন্বয়ক জেফ জেইন্ট সাংবাদিকদের বলেন, ‘এই উদ্যোগের প্রথম ২৫ মিলিয়ন ডোজ রফতানির প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা প্রেসিডেন্টের অঙ্গীকার অনুযায়ী জুনের শেষ নাগাদ ৮০ মিলিয়ন ডোজ সরবরাহ নিশ্চিত করবো।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক উদ্যোগ হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে দাতাদের সহায়তায় ভারতের ২০ শতাংশসহ বিশ্বের ৯২টি দরিদ্র দেশের ৩০ ভাগ লোককে ভ্যাকসিন দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী প্রথমে ২৫ মিলিয়ন ডোজ এশিয়া বিশেষ করে ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ভিয়েতনাম,পাপুয়া নিউ গিনি এবং তাইওয়ানকে দেয়া হবে।
প্রায় ৬ মিলিয়ন ডোজ ব্রাজিল, আর্জেন্টিনা, কলোম্বিয়া, কোস্টারিকা, পেরু, গুয়েতেমালা ও হাইতিসহ দক্ষিণ এবং মধ্য আমেরিকার দেশগুলোতে বিতরণ করা হবে।
আফ্রিকার জন্য দেয়া হবে ৫ মিলিয়ন ডোজ এবং এগুলো আফ্রিকান ইউনিয়নের সমন্বয়ের মাধ্যমে বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com