শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় একদিনে শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড, মৃত্যু ৩, শনাক্ত ৬৭ জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৯.৪১ পিএম
  • ৬৯৪ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নওগাঁয় একদিনে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩ জন মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৭ জন শনাক্ত হয়েছেন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানান, জেলায় ইতিপূর্বে একদিনে এতো পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি।
সূত্রমতে জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহাদেবপুরে ১ জন, নিয়ামতপুরে ১ জন এবং পোরশায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
গত ২৪ ঘন্টায় দুই প্রক্রিয়ার পরীক্ষায় নতুন করে মোট ৬৭ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে ১৩৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ ব্যক্তির শরীরে। এ সময় নওগাঁয়  অ্যান্টিজেন্ট প্রক্রিয়ায় মোট ৬২ ব্যক্তির পরীক্ষায় ১৩ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় এই ২৪ ঘন্টায় উপজেলা ভিত্তিক শনাক্তের সংখ্যা সদরে ১৪ জন, মহাদেবপুরে ৪ জন, মান্দায় ১ জন, পতœীতলায় ১ জন, ধামইরহাটে ৫ জন, নিয়ামতপুরে ৩৭ জন, সাপাহারে ২ জন এবং পোরশায় ৩ জন। মোট শনাক্তের হার ৩৪ দশমিক ০১  শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত ২ হাজার ৩শ’ ১ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ১১৮ ব্যক্তিকে। এ পর্যন্ত মোট কোয়ারেনটাইনে নেওয়া হয় ২২ হাজার ২শ’ ৪৯ জন। এ সময় কোয়রেনটাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ২শ’ ৮৭ জন । বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৯৬২ ব্যক্তি।
এ সময় সুস্থ্য হয়েছেন ৪ জন এবং সর্বমোট সুস্থ্য হওয়া ব্যক্তির সংখ্যা ২ হাজার ৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন ৯ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com