শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫০ কোটি টাকা লোপাট হওয়ার অভিযোগ : জিএম কাদের

  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১, ৫.৫৭ পিএম
  • ৮১৪ বার পড়া হয়েছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনার টিকা চুক্তিভিত্তিক উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। টিকার ৩ কোটি ডোজ পেতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

ভারত সরকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় অগ্রিম টাকা পরিশোধ করা হলেও এখন পর্যন্ত মাত্র ৭০ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এতে টিকাদান কর্মসূচি আটকে যাওয়ায় বিকল্প দেশ থেকে দ্রুত টিকা আনার চেষ্টা করছে সরকার।

এমতাবস্থায় ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী দেশের প্রায় ৫০ কোটি টাকা লোপাট হওয়ার অভিযোগ করেছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, তার পরও টিকার নিশ্চয়তা মেলেনি।

আজ মঙ্গলবার (১৮ মে) দেয়া এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, ​কোটি কোটি টাকা মুনাফা করতে টিকা আমদানিতে বিকল্প উৎস রাখা হয়নি। এতে টিকা কূটনীতিতে সংশ্লিষ্টদের অদূরদর্শিতায় ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজের টিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৮-১২ সপ্তাহের মধ্যে এটি নেয়া আবশ্যক।

এ ব্যাপারে অনিশ্চয়তা দুর্ভাগ্যজনক।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তারা প্রতিদিন করোনার দফায় দফায় ঢেউয়ের ভয় দেখাচ্ছেন অভিযোগ করে জিএম কাদের বলেন, জনগণকে দায়ী করে ব্যর্থতার দায় এড়াতে চায় সরকার। করোনা প্রতিরোধে প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com