সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন

  • আপডেট সময় সোমবার, ১০ মে, ২০২১, ১২.১১ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বিশ্বব্যাপী প্রতিদিনই বেড়ে চলেছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। সোমবার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ৪৬০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৬১৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ২৮৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।

 

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫১ লাখ ৮৪ হাজার ২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ২২ হাজার ৪১৮ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৭৭ হাজার ৯০ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৬ হাজার ৩৯২ জন।

এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ লাখ ৩১ হাজার ৯৮২ জন। এর মধ্যে মারা গেছেন ৪৩ হাজার ২৯ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। সূত্র:ওর্য়াল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com