সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

চিনের তৈরি সিনোফার্ম টিকাকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১, ১.০৫ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

অবশেষে চিনের তৈরি সিনোফার্ম টিকাকে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য শর্তসাপেক্ষে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শুক্রবারের এই অনুমোদনের জেরে টিকা কূটনীতিতে চিন কিছুটা সুবিধা পাবে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর অনুমোদন পাওয়ায় অন্য দেশে চিনের টিকা সরবরাহ বা বিক্রি করতেও সুবিধা হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

করোনাভাইরাসের মোকবিলায় জরুরিকালীন ব্যবহারের জন্য পাঁচটি টিকা বানিয়েছে চিন। তার মধ্যে সিনোফার্ম এবং সিনোভ্যাক— এই দু’টি টিকা সবচেয়ে উল্লেখযোগ্য। এই দু’টি টিকা নিজেদের ব্যবহার ছাড়াও অন্য দেশকেও দিয়েছে বেজিং।

প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যবহারের জন্য পিছিয়ে থাকা ৪৫টি দেশকে সিনোফার্ম টিকা দিয়েছে চিন। এই টিকার প্রায় সাড়ে ৬ কোটি ডোজও দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এ অনুমোদন না থাকায় অনেক দেশই এই টিকা ব্যবহারে করতে দ্বিধাগ্রস্ত ছিল। শুক্রবারের অনুমোদন সেই দ্বিধা কাটাতে সাহায্য করবে বলে আশা চিনের।

প্রসঙ্গত, ইতিমধ্যেই হু বেশ কয়েকটি টিকাকে অনুমোদন দিয়েছে। সেই তালিকায় রয়েছে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকার মতো বেশ কয়েকটি টিকা। সব তথ্য না দেওয়ার জন্যই চিনের এই টিকার অনুমোদন পেতে দেরি হল বলে জানা গিয়েছে। সিনোফার্ম তৈরি করেছে বেজিংয়ের বায়ো ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্ট কর্পোরেশন লিমিডেট। করোনাকে প্রতিরোধ করতে দু’টি ডোজ দেওয়া হয় সিনোফার্মের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com