বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড আইসিইউ বেড খালি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ৯.৪২ পিএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

করোনাকালীন সময়ে দেশের ৮ বিভাগের হাসপাতালগুলির মধ্য থেকে এই মুহুর্তে মোট ৮৩৩৫ টি কোভিড জেনারেল বেড এবং ৪৫৯ টি কোভিড আইসিইউ বেড খালি হয়েছে।

হাসপাতালগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৮ বিভাগে এই মুহুর্তে মোট কোভিড ডেডিকেটেড শয্যাসংখ্যা ১২ হাজার ৩৬৫ টি এবং মোট আইসিইউ শয্যা সংখ্যা ১০৮৪ টি।এগুলির মধ্য থেকে বহু সংখ্যক রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে যাওয়ায় এখন উল্লিখিত বেডগুলি খালি হয়েছে।


উল্লেখ্য,আট বিভাগের মধ্যে ঢাকা মহানগর হাসপাতালগুলিতে মোট জেনারেল বেড সংখ্যা ৫৬৪৪টির মধ্যে খালি রয়েছে ৩৪১৩ টি, মোট আইসিইউ ৭৬৯ টির মধ্যে খালি রয়েছে ৩২৮ টি। এই হাসপাতালগুলির মধ্যে সরকারি ১৩টি এবং বেসরকারি ১৩ টি হাসপাতাল রয়েছে।

ঢাকা মহানগরের ১৩ টি কভিড ডেডিকেটেড সরকারি হাসপাতালের শয্যা সংখ্যাগত পরিসংখ্যান লক্ষ্য করলে দেখা যায়,

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৭০৫ টি বেডের মধ্যে খালি রয়েছে ২৪৫ টি,মোট আইসিইউ ২০ টির মধ্যে কোন বেড এখন খালি নেই।বিএসএমএমইউ’র মোট ২৩০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১১৫টি,মোট আইসিইউ ২০ টি বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মোট ৩০০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৪৬ টি,মোট আইসিইউ বেড ১০ টির মধ্যে কোন বেড খালি নেই,মুগদা জেনারেল হাসপাতালের মোট ৩৬০ টি জেনারেল বেডের মধ্যে বর্তমানে খালি রয়েছে ২৩০ টি,মোট আইসিইউ বেড ১৯ টির মধ্যে খালি আছে মাত্র ১ টি,কুয়েত মৈত্রি হাসপাতালের মোট ১৬৯ টি জেনারেল বেডের মধ্যে খালি আছে ১০৭টি এবং মোট ২৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের মোট ১৭৪ টি সাধারণ বেডের মধ্যে খালি রয়েছে ৯৫ টি এবং মোট ১৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৫ টি,শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মোট ২৮৮ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৩ টি এবং মোট ১০ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১ টি,সরকারি কর্মচারী হাসপাতালের মোট ৯৪ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৪টি এবং ৬ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১ টি,রাজারবাগ পুলিশ হাসপাতালের মোট ৪৮৫ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৩৬৪টি এবং মোট ১৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১০ টি।

সংক্রামক ব্যাধি হাসপাতালের মোট ১০ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৮ টি,এন.আই.সি.ভি.ডি হাসপাতালের মোট ১৩৭ টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১২১ টি,টিবি হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ১৮৭টি এবং মোট ৫ টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ৪ টি,ডিএনসিসি হাসপাতালের মোট ২০০টি জেনারেল বেডের মধ্যে খালি রয়েছে ৭৬ টি এবং মোট ১০০টি আইসিইউ বেডের মধ্যে খালি রয়েছে ১৮টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com