শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১২.২০ পিএম
  • ১৮৬ বার পড়া হয়েছে
ভারতে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে । সেই সঙ্গে দৈনিক মৃত্যুও এই প্রথম বার সাড়ে তিন হাজার পেরিয়ে গিয়েছে। এই আক্রান্ত বৃদ্ধির জেরে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা অতিমারি পর্বে দেশে সর্বোচ্চ।

গত বছর থেকে করোনাভাইরাস ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে।আক্রান্ত বৃদ্ধির জেরে  ভারতে সক্রিয় রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ৬ হাজার ১০৫ জন। সব মিলিয়ে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। এরই মধ্যে ভারতে টিকাকরণও চলছে। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভারতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩০৯ জন আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েকদিন ৩০ হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ২৯ হাজার ৭৫১।

তবে কর্নাটক (৩৯,০৪৭) এবং কেরলে (৩৫,০১৩) বৃহস্পতিবার নতুন আক্রান্ত বেড়েছে অনেকটাই। দিল্লিতে তা প্রায় ২৬ হাজার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, রাজস্থান, ছত্তীসগঢ়, অন্ধ্রপ্রদেশ, গুজরাতে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে। মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানাতেও ১২-১৩ হাজার লোক আক্রান্ত হচ্ছেন রোজ। ওড়িশা, তেলঙ্গানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ডে দৈনিক আক্রান্ত ১০ হাজারের কম হলেও এই রাজ্যগুলির অবস্থা গত কয়েকদিনে অবনতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com