শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতে কভিড ১৯ পরিস্থিতির আরও অবনতি

  • আপডেট সময় শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১১.৩০ এএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ভারতে কভিড ১৯ এ মৃত্যু এবং সংক্রমণের নতুন রেকর্ডের মধ্যেই একদিকে যেমন লক্ষ লক্ষ ভোটদাতা পশ্চিম বঙ্গের বিধান সভা নির্বাচনের অষ্টম পর্বের ভোট দিয়েছেন, অন্যদিকে টীকা দানের নতুন কর্মসূচি ব্যাহত হচ্ছে। সরকার ১৮ বছর এবং তার ঊর্ধ্ব বয়সী ১৪০ কোটি মানুষকে শনিবার থেকে টীকা গ্রহণের জন্য নিবন্ধিকরণ করতে গিয়ে  ব্যর্থ হয়েছে।

অনেকেই সামাজিক মাধ্যমে অভিযোগ করেছেন যে, হয় ওয়েবসাইট নষ্ট হয়ে গেছে নয়ত তাঁরা টীকার সময় নির্ধারণ করতে পারেননি। এই ওয়েবসাইটের সমস্যা এমন এক সময় দেখা দিল যখন স্বাস্থ্য মন্ত্রক জানালো যে ভারতে আজ ৩,৭৯, ২৫৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন যার মধ্যে ৩,৬৪৫ জন মারা গেছেন।

এই নতুন সংক্রমণ ও মৃত্যুর কারণে জন্স হপকিন্স রিসোর্স সেন্টারের হিসেব অনুযায়ী ভারতে মোট সংক্রমণ সংখ্যা এখন এক কোটি তিরাশি লক্ষ এবং মৃতের সংখ্যা কুড়ি লক্ষ চার হাজার আটশ বত্রিশ জন।

সেখানে অক্সিজেনর তীব্র অভাব রয়েছে এবং বিভিন্ন পার্ক এবং গাড়ি-পার্কিং এর স্থানগুলোকে অস্থায়ী শ্মশানে পরিণত করে শব দাহের কাজ করা হচ্ছে। পশ্চিম বঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক নির্বাচনী সমাবেশ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর ভারতীয় জনতা পার্টি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com