শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারতের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৬.১৯ পিএম
  • ৫১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ভারতের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহের প্রস্তাব দিয়েছে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ১০ হাজার ভাইয়ালস ইনজেকটেবল এন্টি-ভাইরাল, বাংলাদেশ জরুরি ভিত্তিতে ভারতকে ওরাল এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি ও অন্যান্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি পাঠানোর প্রস্তাব দিয়েছে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ নিকটতম প্রতিবেশী-রাষ্ট্র ভারতের সাথে সংহতি প্রকাশ করছে এবং ঢাকা চলমান ভয়াবহ করোনা মহামারি থেকে ভারতীয়দের জীবন রক্ষায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে সাম্প্রতিক প্রাণহানির জন্য আন্তরিকভাবে গভীর শোক, দুঃখ প্রকাশ করছে এবং সহানুভূতি জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের জনগণের এই দুঃসময়ে তাদের দুর্ভোগ লাঘবের জন্য বাংলাদেশী জনগণ প্রার্থনা করছে।
প্রয়োজনে, বাংলাদেশ ভারতকে আরো সহায়তা দিতে ইচ্ছুক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com