শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৭৭ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৫.০৮ পিএম
  • ২৩১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। ৭৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৯ জন ও বেসরকারি হাসপাতালে ২৭ জন এবং বাসায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৫৮টি ল্যাবে ২৮ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৮ হাজার ৪২৭টি। করোনা শনাক্তের হার ১০ দশমিক ৪৮ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ০৯ শতাংশ।

২৪ ঘণ্টায় নতুন ৭৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন আট হাজার ২৬৯ জন ও নারী তিন হাজার ৩৬ জন।

এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আটজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন ও ষাটোর্ধ্ব ৫২ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৪৬ জন, চট্টগ্রাম বিভাগের নয়জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগের সাতজন, বরিশাল বিভাগে পাঁচজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন। সরকারি হাসপাতালে ৪৯ জন, বেসরকারি হাসপাতালে ২৭ জন ও বাসায় একজন মারা গেছে।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com