শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনার মধ্যেও নিয়মিত টিকাদানের উপর গুরুত্ব আরোপ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১, ১২.৫৪ পিএম
  • ৭৯৭ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গাভি (GAVI) ভ্যাকসিন অ্যালায়েন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরিপ করা ৩৭ শতাংশ দেশের মধ্যে দেখা গেছে যে, ২০২০ সালের তুলনায় হামের মতো মারাত্মক রোগের বিরুদ্ধে শিশুদের টিকা প্রদান বাধাপ্রাপ্ত হয়েছে। তাদের মতে এ বাধা শুরু হয়েছে কোভিড ১৯ মহামারী শুরু হবার পর থেকে।

তারা বলেছে যে ৬০ টি জীবন রক্ষাকারী কর্মসূচী বর্তমানে ৫০ টি দেশে স্থগিত করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে প্রায় ২৮ কোটি ৮০ লক্ষ মানুষ, যাদের বেশিরভাগই শিশু, তারা হাম, হলুদ জ্বর এবং পোলিওর ঝুঁকিতে রয়েছে।

পৃথিবীতে যখন বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২১ পালন করা হচ্ছে যা এপ্রিলের শেষ সপ্তাহেই পালিত হয়, তাই এ সংগঠনগুলো দেশগুলিকে টিকাদান কর্মসূচিতে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছে।

এ সংগঠনগুলোর মতে এই বিনিয়োগ ২০৩০ সালের মধ্যে ৫ কোটি মানুষের জীবন বাঁচাতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম গ্যাব্রিয়েইসাস বলেন,

“আমরা যদি হাম, হলুদ জ্বর এবং ডিপথেরিয়ার মতো প্রাণঘাতী রোগের একাধিক প্রাদুর্ভাব এড়াতে চাই তবে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে নিয়মিত টিকা পরিষেবা বিশ্বের প্রতিটি দেশেই সুরক্ষিত রয়েছে।

ঐ সংগঠনগুলো বলেছে, হামের প্রকোপের খবর পাওয়া গেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, পাকিস্তান এবং ইয়েমেনে। তারা আরও জানিয়েছে যে শিশুদের টিকা না দেওয়ার কারণে আরও প্রকোপ বাড়তে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com