শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০ দেশে

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৩.৪৩ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৮৬৯ জন। এছাড়াও আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ২৩৭ জন। বিশ্বে মৃত্যু বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;

১. যুক্তরাষ্ট্র: করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১৫৪ জন।

২. ব্রাজিল: যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের এবং আক্রান্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৫৮ জন।

৩. মেক্সিকো: মৃত্যু বিবেচনায় তৃতীয় স্থানে রয়েছে মেক্সিকো। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৫ জনের এবং আক্রান্ত হয়েছে ২৩ লাখ ১৯ হাজার ৫১০ জন।

৪. ভারত: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৪র্থ স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জনের এবং আক্রান্ত হয়েছে ১ কোটি ৬২ লাখ ৫৭ হাজার ২৮৪ জন।

৫. যুক্তরাজ্য: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৫তম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৪৫ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৩ লাখ ৯৮ হাজার ৩০৩ জন।

৬. ইতালি: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৬ষ্ট স্থানে রয়েছে ইতালি। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৩৫৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ২০ হাজার ৮৯৯ জন।

৭. রাশিয়া: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৭ম স্থানে রয়েছে রাশিয়া । এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৭ লাখ ৩৬ হাজার ৫৭০ জন।

৮. ফ্রান্স: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৮ম স্থানে রয়েছে ফ্রান্স । এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ১৬৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৫৪ লাখ ৮ হাজার ৬০৭ জন।

৯. জার্মানী: বিশ্বে মৃত্যু বিবেচনায় ৯ম স্থানে রয়েছে জার্মানী। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৮১ হাজার ৬৯৩ জনের এবং আক্রান্ত হয়েছে ৩২ লাখ ৩৮ হাজার ৩১০ জন।

১০. স্পেন: বিশ্বে মৃত্যু বিবেচনায় ১০ম স্থানে রয়েছে স্পেন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৪৯৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৫৬ হাজার ৮৮৩ জন। সূত্র: ওয়ার্ল্ডোমিটার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com