সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত সর্বোচ্চ ৮ লাখ ৮৪ হাজার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ৩.২৭ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে করোনাভাইরাসে নাজেহাল বিশ্ববাসী। ইতোমধ্যে করোনার তান্ডবে মারা গেছেন ৩০ লাখ ৮৪ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৫৩ লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ ৮ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মারা গেছেন আরও ১৩ হাজার ৩৮৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৩ হাজার ৩৮৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৪ হাজার ৯৭৫ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন এক লাখ ৮৬ হাজার ৯২৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ লাখ ৮ হাজার ৬০৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ২ হাজার ১৬৪ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৩৬ হাজার ১২১ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৭ হাজার ১০৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com