সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৫ ব্যক্তির শরীরে
নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১
হাজার ৯২৮ জনে। নওগাঁ’র ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলায় এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৬৫ জন। আর মারা
গেছেন ৩২ জন। জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেওয়া হয় ২০ হাজার ৪৯২ জনকে
এবং এ পর্যন্ত এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৫১৭ জনকে। বর্তমানে হোম
কোয়ারেনটাইনে রয়েছেন ৯৭৫ জন।