শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরে করোনা সংক্রমণ লাগামহীন হওয়ায় রেড ও ইয়োলো জোন ঘোষণা

  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ৮.২৮ পিএম
  • ২৬০ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ লাগামহীন হওয়ায় চট্টগ্রাম নগরে এলাকাভিত্তিক রেড ও ইয়োলো জোন ঘোষণা করে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি)। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সংক্রমণের বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে সিএমপি এই উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) এর উপ কমিশনার( দক্ষিণ) বিজয় বসাক।
একই সাথে সোমবার থেকে করোনা প্রতিরোধে এইসব পদক্ষেপ গুলো কঠোর ভাবে কার্যকর করতে মাঠে নেমেছে প্রশাসন।
রেড জোন চিহ্নিত এলাকা : নগরীর চকবাজারের জয়নগর এক নম্বর গলি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্টাফ কোয়ার্টার, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডে এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে টাংকির পাহাড়, বাঘঘোনা, হাইলেভেল রোড।


ইয়োলো জোন চিহ্নিত এলাকা : গোসাইলডাঙ্গা, পশ্চিম মাদারবাড়ি, পূর্ব মাদারবাড়ি, ফিরিঙ্গিবাজার, পাথরঘাটা, দক্ষিণ বাকলিয়া, বক্সিরহাট, দক্ষিণ পাহাড়তলী, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা সহ ১২ টি ওয়ার্ডে ইয়োলো জোন ঘোষণা। বাকি ২৯ টি ওয়ার্ডে রেড জোন ঘোষণা করা হয়েছে।
এসব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। সব ধরনের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। জরুরি প্রয়োজনে বের হতেও অনুমতি লাগবে পুলিশের। সকলকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাসায় থাকতে হবে বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে সোমবার সকাল থেকে মাইকিংও করা হয়েছে।
এইসব বিষয়ে সিএমপির বিশেষ শাখার উপকমিশনার মঞ্জুর মোরশেদ বলেন, ‘কোনো এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি হলে, সেই এলাকাকে রেড জোন ধরা হবে। ৩ থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন, এ আলোকে নগরের বিভিন্ন এলাকা আমরা ভাগ করে কাজ করছি।
সিএমপি সূত্রে জানা গেছে, রেড জোনের বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com