শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের সবচেয়ে বড় কোভিড ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৯.৫৬ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

দেশের সবচেয়ে বড় ১০০০ (এক হাজার) বেডের কোভিড ডেডিকেটেড হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল’ টির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
হাসপাতালটি উদ্বোধন কালে জাহিদ মালেক বলেন, ‘গোটা বিশ্বের ন্যায় কোভিডের দ্বিতীয় ঢেই আমাদের দেশেও হানা দিয়েছে। কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন ভীতিকর হচ্ছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢাকার সব হাসপাতালের আইসিইউ বেড পুর্ণ হয়ে গেছে।প্রতিদিনই আইসিইউ চাহিদা বৃদ্ধি পাচ্ছে।এরকম একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রীর মন্ত্রীর নির্দেশনায় জরুরিভিত্তিতে ডিএনসিসির এই মার্কেটটিকে একটি পুর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো।’
তিনি বলেন, ‘এই হাসপাতালে কোভিড রোগীদের জন্য মোট বেড সংখ্যা রয়েছে ১০০০ টি।এর মধ্যে পুর্ণাঙ্গ আইসিইউ বেড আছে ২১২ টি,এইচডিইউ বেড আছে ২৫০ টি, কোভিড আইসোলেটেড রুম আছে ৪৩৮ টি।এখানে এমার্জেন্সি বেড আছে ৫০ টি,যার ৩০ টি পুরুষ ও ২০ টি মহিলা রোগীর জন্য।এর পাশাপাশি এখানে আরটি পিসিআর ল্যাব,প্যাথলজি ল্যাব, রেডিও থেরাপি সেন্টার,এক্সরে সুবিধাসহ অন্যান্য নানাবিধ সুবিধাদি রয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাত্র ২০ দিনের মধ্যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অতি দ্রুততার সাথে এই হাসপাতালটি প্রস্তুত করা হয়েছে।উদ্বোধনকালে হাসপাতালটির ২৬০ টি বেড সচল হচ্ছে।যেখানে আইসিইউ বেড রয়েছে ৬০ টি,ইমার্জেন্সি ৫০ টি,জেনারেল ওয়ার্ড ১৫০ টি।আগামী সাত দিনের মধ্যে আরো আড়াই’শ বেড সচল হবে এবং এ মাসের ২৯ তারিখের মধ্যে হাসপাতালটি পরিপূর্ণভাবে সচল হবে।
দেশের প্রতিটি হাসপাতালে কোভিড ডেডিকেটেড বেড সংখ্য বৃদ্ধি ও সেন্ট্রাল অক্সিজেন সুবিধাদি বৃদ্ধি করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে প্রায় ১০০ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালু করা হয়েছে। আরো ৩৪ টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা চালুর কাজ চলমান রয়েছে।এর ফলে বর্তমানে দেশে প্রায় ১২০০০ বেডে সেন্ট্রাল অক্সিজেন ব্যাবস্থা স্থাপন করা সম্ভব হয়েছে।এসব সুবিধাদি নিশ্চয়ই দেশের কোভিড রোগীদের জীবন রক্ষায় বড় ভুমিকা রেখে চলেছে।
উদ্বোধন কালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com