সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দুঃখজনক হলেও সত্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না বিএনপি: ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১, ৫.১৮ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

‘দুঃখজনক হলেও সত্য যে, ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করে না  আরও অনেক কিছুই বিএনপি পালন করে না বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ । তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে না, ৭ মার্চ পালন করে না, মুজিবনগর দিবসও পালন করে না। এতে এটাই প্রমাণিত হয় যে, বিএনপি ইতিহাসকে অস্বীকার করতে চায়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ  সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

‘আজ বাংলাদেশের প্রথম সরকার গঠনের সুবর্ণজয়ন্তী’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি, তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠিত হয়েছিল। এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়।

যুদ্ধের সেক্টর কমান্ডারসহ অন্যান্যরা এই সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। জিয়াউর রহমানও এই সরকারের অধীনে ৪০০ টাকা বেতনে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। দুঃখজনক হলেও সত্য যে, এই ঐতিহাসিক মুজিবনগর দিবসটি বিএনপি পালন করে না।

ড. হাছান মাহমুদ বলেন, ‘কিন্তু ইতিহাস হচ্ছে, জিয়াউর রহমান এই সরকারের অধীনেই ৪০০ টাকা বেতনে চাকরি করতেন এবং আজ স্বাধীনতাবিরোধী অপশক্তি, সাম্প্রদায়িক গোষ্ঠী—যারা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি।

দেশকে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন বাংলাদেশের প্রথম সরকার গঠনের সূবর্ণজয়ন্তীর এই দিনে আমাদের প্রত্যয় হচ্ছে, যে স্বপ্ন বুকে এঁকে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনা করে গেছেন। সব অপশক্তিকে পরাভূত করে এদেশকে আমরা সেই অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই এগিয়ে নিয়ে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com