বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচার : প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৮.৪১ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব থেকে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্ত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ,সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাদিম শেখ , জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন,  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ।

 

বক্তারা এ সময় বলেন,  জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু  ও তার পরিবারের নিয়ে একটি কুচক্রী মহল নানা ভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। মিথ্যা সংবাদের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার যে ষড়যন্ত্র চলছে, তা কখনো সফল হবে না।নেতারা দাবি করেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com