শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১০.৩৮ এএম
  • ৫৪০ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন  চিকিৎসক প্রফেসর ডা. এজেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে তিনি বলেন ম্যাডামের হাই রেজ্যুলেশনের সিটি স্ক্যান করা হয়েছে। প্রভিশনাল রিপোর্টও পেয়েছি। এটা অত্যন্ত মিনিমাম। এখন আমরা চিকিৎসকরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ অন্য যেসব চিকিৎসক আছেন সবাই মিলে আলোচনা করে যদি ওষুধ যোগ করা লাগে তা করা হবে।

তিনি বলেন, করোনা যেকোনো সময় যেকোনো পরিস্থিতি হতে পারে। সেজন্য এক সপ্তাহ সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে।

খালেদা জিয়া শঙ্কামুক্ত কি না জানতে চাইলে ডা. জাহিদ বলেন, মাত্র এক সপ্তাহ হলো, করোনার ক্ষেত্রে ১২/১৩ দিনের আগে কিছু বলা যায় না। তবে সিটি স্ক্যানের প্রভিশনাল রিপোর্ট খুবই ভালো। এটা মাইল্ড পর্যায়ে আছে। শুক্রবার পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ায় পরে বিস্তারিত জানানো হবে। এসময় তার সাথে ডা. মামুন ছিলেন। সিটি স্ক্যান করার পর রাত সাড়ে দশটার দিকে বাসায় ফিরে যান খালেদা জিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com