শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশে ৯ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৮.৪৬ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

দেশে এ পর্যন্ত ৯ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ১৫১। এরমধ্যে পুরুষ ৬ লাখ ৩৭ হাজার ৪৫৬ এবং নারী ২ লাখ ৯২ হাজার ৬৯৫ জন।
এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৬ লাখ ৮৬ হাজার ৮৮৫ জন। এরমধ্যে ৩৫ লাখ ২৫ হাজার ৯৮৯ জন পুরুষ এবং নারী ২১ লাখ ৬২ হাজার ৮৯৬।
এ ছাড়া আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭০ লাখ ৮৮ হাজার ৪৬৯ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ৯৬ হাজার ৯৭৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৬৫৫ এবং নারী ৬৩ হাজার ৩২১ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ১০ হাজার ৫৭২ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৮৯০ এবং নারী ৩ হাজার ৬৮২ জন।


এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭০ হাজার ৯৫৫ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ১ লাখ ৩৫ হাজার ২৩৫ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৭ লাখ ৬১ হাজার ৭২ ও ঢাকা মহানগরীতে নিয়েছেন ৮ লাখ ৯৪ হাজার ৫১৮ জন।
ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ হাজার ৩১০ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ২ লাখ ৮২ হাজার ৯৯১ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৭ হাজার ২৭ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৫০ হাজার ৮৩৬ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ৮০৮ জন, প্রথম ডোজ ৬ লাখ ৫১ হাজার ৪৭৫ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯২ হাজার ৮১ জন, প্রথম ডোজ ৫ লাখ ৮৪ হাজার ২০৩ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪ হাজার ৯৫৪ জন, প্রথম ডোজ ৭ লাখ ১৬ হাজার ৫০২ জন। বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬১৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৪৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩ হাজার ৩৯৮ জন, প্রথম ডোজ ২ লাখ ৯৫ হাজার ২০০ জন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকা দান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেয়ার ৬০দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।
দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com