বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বব্যাপী প্রায় ১৩ কোটি ৪৭ লক্ষ লোক কভিড-১৯ ‘এ সংক্রমিত

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ১২.৩৪ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

শনিবার সকালেই জন্স হপকিন্স কভিড করোনাভাইরাস রিসোর্স সেন্টার জানিয়েছে যে, বিশ্বব্যাপী প্রায় ১৩ কোটি ৪৭ লক্ষ লোক কভিড-১৯ ‘এ সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে সর্বাধিক তিন কোটি দশ লক্ষ লোক সংক্রমিত হয়েছে। তার পর ব্রাজিলে এক কোটি তেত্রিশ লক্ষ এবং ভারতে এক কোটি বত্রিশ লক্ষ লোক সংক্রমিত হয়েছে।

ভারতে পর পর পঞ্চম দিনের মতো সর্বোচ্চ সংখ্যক লোক কভিড ১৯ এ সংক্রমিত হয়েছে। আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সেখানে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিন শ’ চুরাশি জন। এ দিকে ব্রিটেনের জরুরি চিকিৎসকরা জানাচ্ছেন যে, তাঁদের বিভাগে এমন প্রচুর রোগী আসছেন যাঁরা বলছেন তাঁদের প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে এবং তাঁরা যে অ্যাস্ট্রা জেনেকা টীকা নিয়েছেন সে নিয়ে তাঁরা উদ্বিগ্ন কারণ এরকম খবর বের হচ্ছে যে, এই টীকা হয়ত কোন কোন ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাটবাঁধার জন্য মৃত্যুর কারণ হতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন এ রকম তথ্য ঘোষণার করার পর যে, অ্যাস্ট্রাজেনেকার টীকার সঙ্গে রক্তে জমাট বাঁধার সম্পর্ক রয়েছে বহু দেশই এই টীকা সম্পর্কে নতুন নির্দেশিকা জারি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com