শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা কর্মস্থল ফাঁকির অভিযোগ-দূর্ভোগে রোগীরা

  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৮.১৩ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃআব্দুল জব্বারের নিয়মিত অফিস আসা যাওয়া না করার অভিযোগ এলাকার সুশীল সমাজ ও ভুক্তভোগী জনের। এ উপজেলার পৌরসভা এলাকা সহ ১০টি ইউনিয়নে প্রায় ৪ লক্ষাধিক মানুষের বসবাস রয়েছে।সকল শ্রেণির মানুষ করোনা ভাইরাস আতঙ্কের মাঝে দিন যাপন করে চলছেন।নানা জনের মাঝে জানা যায়,পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল জব্বার এর বিরুদ্ধে কর্মস্থলে ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। গত ০৫/০৩/২০২০ইং তারিখে ডাঃ মোঃ আব্দুল জব্বার কোড নং- ১২৯৬৬ পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

যোগদানের পর থেকেই তিনি নিয়মিত অফিস করেন না। সোমবার দুপুর ২টা ৪০ মিনিটে তার হাসপাতালে গিয়ে তাকে পাওয়া যায়নি।খোঁজ নিয়ে দেখা যায়,পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স তার কর্মস্থল কিন্তু তিনি ৩০ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও সদর উপজেলায় বসবাস করেন।এবং সরকারি গাড়ি নিজ ব্যক্তিগত কাজে ব্যবহার করারও অভিযোগ রয়েছে। পীরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক পদের এ কর্মকর্তা সপ্তাহে ৩/৪দিন কর্মস্থলে আসেন না। ফলে এ হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ব্যহত হওয়া সহ জনগণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

অন্যান্য দিন তিনি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্থাৎ ৪ ঘন্টা কর্মস্থলে থেকে তারাহুরো করে ঠাকুরগাঁও সদরে চলে যান।ফলে ২০ ঘন্টা হাসপাতালটি অভিভাবক শুন্য হয়ে পড়ে।এরফলে এলাকার সুশীল সমাজ তীব্র ক্ষোভ ও সমালোচনা করেন। রবিবার সরকারি ভাবে প্রত্যেক সরকারি কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে থাকার পরিপত্র জারি হলেও এ কর্মকর্তা এসব পরিপত্র বা সরকারি আদেশ মানেন না।

অনেক সময় জুনিয়র চিকিৎসকরা ভর্তিকৃত রোগীদের চিকিৎসার সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় প্রতি সপ্তাহে অনেক রোগীকে এ হাসপাতাল থেকে দিনাজপুর/রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ে থাকে।এক দিকে রোগীর হয়রানি অপর দিকে মোটা অংকের অর্থ খরচ হচ্ছে রেফার্ডকৃত রোগীদের।স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কর্মকান্ডে স্বাস্থ্য বান্ধব সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল জব্বার জানান, আমার এখানে অনেক চিকিৎসক আছে। রোগীর চিকিৎসাতো চিকিৎসকরাই দিবেন। আমার থাকা ও না থাকা নিয়ে কি সমস্যা। তিনি আরো জানান এ হাসপাতালে আমার নির্দিষ্ট কোন রেসিডেন্স নেই। ফলে রাত্রি যাপন করা সম্ভব হচ্ছে না।জনস্বার্থে বিষয়টি এলাকার সর্বস্থরের জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন পীরগঞ্জ বাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com