শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিয়ানমার সীমান্তবর্তী চীনের একটি নগরীতে লকডাউন

  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৩.০৪ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

মিয়ানমার সীমান্তবর্তী চীনের একটি নগরীতে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার ছয়জন করোনাভারাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর নগরীটির ব্যাপারে এমন পদক্ষেপ নেয়া হলো। খবর এএফপি’র।
ইউনান প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, রুইলি নগরীতে তিনজনের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তারা সকলেই মিয়ানমারের নাগরিক। তাদের বয়স ২৪ থেকে ২৮ বছরের মধ্যে।
রুইলি নগরী হচ্ছে প্রতিবেশি দেশ মিয়ানমারের মজি থেকে আসা-যাওয়ার একটি প্রধান ক্রসিং পয়েন্ট। গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই দেশটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ প্রেক্ষাপটে সেখানের পরিস্থিতির আরো অবনতি ঘটলে লোকজন সীমান্ত অতিক্রমে হুমড়ি খেয়ে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
বুধবার চীনের ইউনান স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, তারা ‘অবৈধ সীমান্ত অতিক্রমের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রুইলি নগরী কর্তৃপক্ষ তাদের বাসিন্দাদের করোনাভাইরাস পরীক্ষা করবে এবং সকলে এক সপ্তাহের জন্য ‘হোম কোয়ারেন্টাইনে থাকবে।

এর ফলে ‘বিশেষ কারণ’ ছাড়া কেউ তাদের বাসা-বাড়ি থেকে বাইরে যেতে পারবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com