শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পৃথিবীতে করোনায় ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন মৃত্যুবরণ করেছেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৪.১০ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে গত ২৪ ঘণ্টায় আরো ১১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সোয়া চার লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৬১২ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৪২ লাখ ৯০২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩৬ লাখ ৬১ হাজার ৪১০ জন), স্পেন (৩১ লাখ ৭০ হাজার ৬৪৪ জন), ইতালি (২৮ লাখ ৪৮ হাজার ৫৬৪ জন), তুরস্ক (২৬ লাখ ৬৫ হাজার ১৯৪ জন) ও জার্মানি (২৪ লাখ ১৬ হাজার ৩৭ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ৫০ হাজার ৭৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৮১ হাজার ৮০৯ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ৭৪৭ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৯৬ হাজার ৬৬৬ জন), ফ্রান্স (মৃত্যু ৮৫ হাজার ৩২১ জন), রাশিয়া (মৃত্যু ৮৪ হাজার ৪৩০ জন), জার্মানি (৬৯ হাজার ৬১০ জন) ও স্পেন (মৃত্যু ৬৮ হাজার ৪৬৮ জন)।

এছাড়া ইরানে ৫৯ হাজার ৭৩৬ জন (১১তম), কলম্বিয়ায় ৫৯ হাজার ২৬০ জন (১২তম), আর্জেন্টিনায় ৫১ হাজার ৬৫০ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৯ হাজার ৫২৩ জন (১৪তম), পেরুতে ৪৫ হাজার ৬৮৩ জন (১৫তম), পোল্যান্ডে ৪২ হাজার ৮০৮ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩৫ হাজার ২৫৪ জন (১৭তম), তুরস্কে ২৮ হাজার ২৮৫ জন (১৮তম), ইউক্রেনে ২৫ হাজার ৪৬১ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ৯৫৬ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com