শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলীতে ৩ দিনে ১০৯ জন করোনা টিকা নিয়েছেন !

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৫৮ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে
 মল্লিক মো জামাল বরগুনা প্রতিনিধিঃ দেশব্যাপী মহামারী করোনাভাইরাস কোভিড ১৯ টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। গত ৩দিনে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০৯ জন ব্যক্তি টিকা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, গত রবিবার (৭ ফেব্রæয়ারি) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান টিকা গ্রহন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ওই দিন সুরক্ষা অ্যাপে নিবন্ধিত সচেতন নাগরিক হিসেবে প্রথম ব্যক্তি মিল্টন খানসহ ৯ ব্যক্তি করোনা টিকা গ্রহন করেন। তবে কোভিড ১৯ টিকা গ্রহনে সাধারণ মানুষের অনাগ্রহ লক্ষ করা গেছে। কারণ হিসাবে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া ঘটতে পারে এমন শঙ্কায় নিবন্ধিত ব্যক্তি ও অন্যান্য ব্যক্তিরা প্রাথমিক পর্যায়ে টিকা নিতে ভয় পাচ্ছেন।
এছারাও টিকা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর ব্যাপক প্রচারনা না থাকায় অনেক সাধারণ মানুষ সুরক্ষা অ্যাপ ব্যববহারে উৎসাহিত হচ্ছেন না। এ কারনেন টিকা গ্রহনে নিবন্ধিত হতে পারছে না অনেক মানুষ। গত ৩ দিনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭১ জন টিকা গ্রহনের জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেছেন। এদের মধ্যে রবিবার ৯ জন, সোমবার ৩০ জন ও আজ মঙ্গলবার ৭০ জন কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন।
টিকা নেওয়া সম্পর্কে বিভিন্ন শ্রেণী পেশা ও সাধারণ মানুষের সাথে আলাপ করে জানাগেছে, তারা এখনই এই করোনার টিকা গ্রহন করতে চান না। টিকা গ্রহনের পর কোন পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে কিনা এমন শংকার কারনেই তারা প্রাথমিক পর্যায়ে টিকা গ্রহণে অনাগ্রহ প্রকাশ করছেন। উপজেলা সদরের তৈরী পোষাক বিক্রেতা ব্যবসায়ী জাহিদুল ইসলাম জুয়েল বলেন, আমরা সাধারণ মানুষ কয়েকদিন পরে টিকা গ্রহণ করবো।
চাওড়া চন্দ্রা গ্রামের মোসলেম মিয়া বলেন, মোরা গ্রামের খেটে খাওয়া গরীব মানুষ। দেশের বড় বড় লোকেরা আগে টিকা গ্রহণ করুক। তারপর মোরা টিকা গ্রহন করার জন্য নিবন্ধন করবো। প্রথম দিনে কোভিড ১৯ টিকা গ্রহনকারী পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ বলেন, আমি প্রথম দিনেই টিকা গ্রহণ করেছি। আমার শরীরে এখন পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ করছিনা। আমাদের সকলের উচিত এই টিকা গ্রহণ করা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ৩ দিনে এ উপজেলার ১০৯ জন করোনা টিকা নিয়েছেন।
২য় দিনে আমিসহ আমাদের হাসপাতালের অধিকাংশ স্বাস্থ্য কর্মীরা টিকা গ্রহন করেছি। তিনি আরো বলেন, এই টিকায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই সাধারণ মানুষের উচিৎ এখনই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা গ্রহন করা।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের একটি সফল উদ্যোগ কোভিড-১৯ টিকা প্রদান। টিকা গ্রহন করতে সকলকে উদ্বুদ্ধ করার লক্ষে সুরক্ষা অ্যাপ ব্যবহার করে সকলকে এই টিকা গ্রহন করার জন্য অনুরোধ করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com