শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অক্সফোর্ডের টিকা বাতিল না করার আহ্বান ডব্লিওএইচও’র

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ২.০১ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সোমবার জোর দিয়ে বলেছে, বিশ্বে করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এখনও মূল হাতিয়ার হিসেবে কাজ করছে অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ডের টিকা।
দক্ষিণ আফ্রিকা অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজে বিলম্ব করায় সংস্থাটি এ কথা বলেছে।
এর আগে জোহানেসবার্গের দ্য ইউনিভার্সিটি অব উইটওয়াটাস্র্যান্ড অক্সফোর্ডের টিকা নিয়ে গবেষণা শেষে রোববার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার নতুন ধরণের মৃদু ও মাঝারি মাত্রার করোনা ভাইরাস মোকাবেলায় এ টিকা খুব সামান্যই সুরক্ষা দিতে পারে।
এ কারণে দক্ষিণ আফ্রিকা অ্যাস্ট্রাজেনকা/ অক্সফোর্ডের টিকা প্রদান শুরুর কাজ স্থগিত করে।
দেশটিতে আগামী কয়েকদিনের মধ্যে অক্সফোর্ডের টিকা দেয়ার কাজ শুরুর কথা ছিল।
তবে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রী জুয়েলি মিখাইজ একে সাময়িক ব্যাপার বলে মন্তব্য করেছেন।
কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর প্রধান রিচার্ড হ্যাটচেট বলেছেন, এই টিকা বাতিল করার বিষয়টি খুব তাড়াতাড়িই হয়ে যাচ্ছে।
মহামারি বিষয়ে সংস্থার দ্বি-সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, কার্যকরভাবে আমাদের কাছে যা আছে এবং যা সম্ভবত আমরা পারি, তার ব্যবহার করাই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনার টিকা সরবরাহে কাজ করা কোভ্যাক্স মূলত অক্সফোর্ডের টিকাকেই গুরুত্ব দিচ্ছে।
এদিকে, অ্যাস্ট্রাজেনকা/অক্সফোর্ড নিজেদের টিকার পক্ষ নিয়ে দাবি করেছে, তাদের টিকা মারাত্মক অসুস্থতাতেও কার্যকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com