শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাসে কোভিট-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮.১৫ পিএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় কোভিট-১৯ করোনা ভাইরাসের ভ্যাকসিন(টিকাদান)কর্মসূচি সারা দেশের ন্যায় রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধন হয়েছে। কুমিল্লা-২(তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভ্যাকসিন(টিকাদান) কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী কর্মসূচির প্রথম দিনে প্রথম টিকা গ্রহন করেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান।

ডাঃ সরফরাজ হোসেন খান বলেন -ওই উপজেলায় চার হাজার ছয়’শ পনের ডোজ টিকা আসার মধ্যে দিয়ে প্রথম দিন তালিকা ভুক্ত ২০০ জনের মধ্যে ৫০ জনকে কোভিট-১৯ ভ্যাকসিন(টিকাদান) প্রদান করা হয়। জানা যায়, সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার, নার্স,জনপ্রতিনিধি,আইনশৃঙ্খলা বাহিনী,প্রশাসনিক কর্মকর্তা,গণমাধ্যম কর্মী সহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহন করবেন ।

 

টিকা প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার ,সহকারী কমিশনার(ভূমি)রুবাইয়া খানম,কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল মীর আবিদুর রহমান,ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী,সাধারন সম্পাদক মহসীন ভূইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ,বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী,সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকারসহ তিতাস উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com