শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলায় কোভিড-১৯ প্রকিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন 

  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১, ৭.১২ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁয় আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতালের নুতুন ভবনের তৃতীয় তলায় জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ ভ্যাকসিন গ্রহণের মধ্যে দিয়ে নওগাঁয় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ ত ম আব্দুল্লাহেল বাকী, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সাইদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন, বিএমএ জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ হাবিুবর রহমান বক্তব্য রাখেন।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন এ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে যা দুইবারে ৪২ হাজার মানুষকে দেয়া সম্ভব হবে। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার মানুষ টিকা পাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন। উদ্বোধনী দিনে জেলা সদরে ৫টি বুথে মোট ১১০ জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এ ছঅড়াও জেলার সদর ব্যতীত অন্য ১০ উপজেলার প্রত্যেকটিতে ৩টি করে মোট ৩০টি বুথে কােভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com