শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পৃথিবীতে করোনা ভাইরাসে ২২ লাখ ৪৭ হাজার ৬৫২ জন মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৮.৩০ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা।গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরো প্রায় ১০ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন ৪ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল সোয়া ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৬৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ লাখ ৪৭ হাজার ৬৫২ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৬৭৮ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৬৯ লাখ ১১ হাজার ৩৭৫ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ৬৭ হাজার ২০৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯২ লাখ ৩০ হাজার ১৬ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৮ লাখ ৬৮ হাজার ৮৭ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৮ লাখ ৩৫ হাজার ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৫৪ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ২৫ হাজার ১৪৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ১০০ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৫২২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার ৫৬৪ জনের প্রাণ কেড়েছে করোনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com