বিশেষ প্রতিনিধি:গাজীপুরে ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। গাজীপুরের বাংলা বাজার ব্র্যাক সংলগ্ন শালবনে হাজী আনোয়ার হোসেন এর পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২২ নং ওয়াড কাউন্সিলর জনার মোশারফ হোসেন। উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব শবদের হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রো সদরের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডিএমপি ভাটারা থানার এস আই মোঃ শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী শেখ মন্জু সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি, মোঃ নজরুল ইসলাম,সাধারন সম্পাদক ঢাকা মহানগর উওর,মোঃ শহিদুল ইসলাম সভাপতি ঢাকা মহানগর দক্ষিন কমিটি,হাজী মাসুদ রানা সাধারন সম্পাদক ঢাকা মহানগর দক্ষিন কমিটি।
অনুষ্টানটির আয়োজন করেন হাজী আনোয়ার হোসেন সভাপতি গাজীপুর মহানগর ধুমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি। সহযোগিতায় ছিলেন জনাব সোহেল আরমান সাংগঠনিক সম্পাদক সেন্ট্রাল কমিটি এছাড়াও দেশের বিভিন্ন জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্টানটি সফলতার কাজ সম্পুর্ন করেন।