শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আজ  ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে

  • আপডেট সময় সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১, ১২.৪৪ পিএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার (ভ্যাকসিন) তিন কোটি ডোজের মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ টিকা আজ সোমবার বাংলাদেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল রোববার এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে আমাদের ২০ লাখ টিকা দিয়েছে ভারত  সরকার। চুক্তি অনুয়ায়ী কাল (আজ) আসবে ৫০ লাখ। এরপর পর্যায়ক্রমে বাকি টিকা আসবে। এসব ভ্যাকসিন সংরক্ষণ করা হচ্ছে। পরের ধাপে টিকা এলে ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে কোথায় তা রাখা হবে সেটিও ঠিক করে রাখা হয়েছে।
জাহিদ মালেক জানান, আগামী ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে নার্সদের থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই কার্যক্রমের উদ্বোধন করবেন।

ভ্যাকসিন কীভাবে প্রয়োগ করা হবে, সেজন্য আমাদের জাতীয় কমিটি আছে। তারা এ সংক্রান্ত প্রস্তুতি শেষ করেছে, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ‘ভ্যাকসিন প্রয়োগ নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। অনেকে বলছেন ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া হবে। অনেক ওষুধেই পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই এই ভ্যাকসিনে যে সেটি হবে না, তা বলতে পারছি না।

এ ছাড়া জাহিদ মালেক বলেন, ‘অনেক ভ্যাকসিনেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। করোনা ভ্যাকসিনে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেজন্য আমরা প্রতিটি হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রেখেছি।

ভ্যাকসিন গ্রহণে মানুষকে কীভাবে আশ্বস্ত করা হবে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, এই পর্যন্ত যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে রয়েছে, সেগুলোর বিষয়ে খোঁজ নিয়েছি, এসব ভ্যাকসিনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম হয়েছে। ভারত ও যুক্তরাজ্যে লাখ লাখ ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। তাই এই ভ্যাকসিনের ট্রায়ালের প্রয়োজন নেই।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন কাউকে জোর করে দেওয়া হবে না। ভ্যাকসিন স্বাধীনভাবে যে নিতে চায় তাকেই দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিকনির্দেশনা অনুযায়ী আমরা আগে ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন দেব। পর্যায়ক্রমে যাদের ভ্যাকসিন লাগবে তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশে এখনো বেসরকারিভাবে ভ্যাকসিন আনার অনুমতি দেওয়া হয়নি। যদি কেউ বেসরকারিভাবে ভ্যাকসিন দিতে চায়, সে বিষয়ে আমরা পরে দেখব।

মানুষের মধ্যে আস্থা তৈরি করার জন্য আগে প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন নিতে হবে—ডা. জাফরুল্লাহ চৌধুরীর এমন মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে জাহিদ মালেক বলেন, ‘জাফরুল্লাহ কী বলেছেন, সেটি তাঁর ব্যক্তিগত বিষয়। উনার যদি আগে ভ্যাকসিন লাগে, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।ফ্রন্টলাইনারদের পর আমরাও ভ্যাকসিন নেব, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com