বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী সবার আগে ভ্যাকসিন নিলে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে : ডা. জাফরুল্লাহ চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১, ৩.৩৩ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

জনমনে ভীতি দূর করতে সবার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ডা. জাফরুল্লাহ এ আহ্বান জানিয়ে বলেন প্রধানমন্ত্রী সবার আগে ভ্যাকসিন নিলে মানুষের মধ্যে এই টিকা নিয়ে আস্থা তৈরি হবে। ভারতের এক-তৃতীয়াংশ মানুষ করোনার ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন ভ্যাকসিন নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নাই।

অক্সফোর্ডের এই টিকায় উপকার ছাড়া কোন ক্ষতি দেখা যায় নাই। তিনি সকলকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে বলেন ভ্যাকসিন নেওয়ার পর হয়তো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেসকল পেশাজীবী ও শ্রমিকদের করোনার সংক্রমণের ঝুঁকি বেশি, প্রথমেই তাদের মাঝে ভ্যাকসিন বিতরণ করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা ভাইরাসরে টিকা নেয়ার নিবন্ধনের অ্যাপের উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন এটা সাধারণ মানুষের টিকা নেয়ার ক্ষেত্রে একটি অন্তরায়ের সৃষ্টি করবে কারন তাদের অনেকের কাছে এই অ্যাপ ব্যাবহারের উপযোগী ব্যাবস্থা কিংবা দক্ষতা নাই।

এর ফলে একটি মধ্যসত্ত্ব ভোগীর সৃষ্টি হবে যাদের হাতে মানুষ জিম্মি হয়ে পড়বে বলে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ সরকারকে জাতিয় পরিচয় পত্রের ভিত্তিতে টিকা দেয়ার আহ্বান জানান। পাশাপাশি সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শেষ না হওয়ার আগে বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি এবং প্রয়োগের অনুমোদন না দিতে সরকারকে তিনি পরামর্শ দেন। তিনি বলেন সরকারি এবং বেসরকারি ভাবে একই সাথে টিকা কার্যক্রম চললে সরকারি টিকা কালোবাজারে বিক্রির সম্ভাবনা দেখা দেবে। আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম।

এদিকে, সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ২০২১ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা করোনা দুর্যোগের কারনে স্থগিত করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের বরাতের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হলে মেলা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com