বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

 মরক্কো সাড়ে ৬ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন কেনা নিশ্চিত করেছে

  • আপডেট সময় শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১০.৩৩ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

মরক্কো দু’টি সরবরাহ প্রতিষ্ঠান থেকে সাড়ে ৬ কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন কেনা নিশ্চিত করেছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক চলাকালে স্বাস্থ্যমন্ত্রী খালিদ আইত তালিব এমন কথা জানান। খবর সিনহুয়ার।
উত্তর আফ্রিকার এ দেশের লক্ষ্য হচ্ছে দেশটির মোট জনসংখ্যার ৮০ শতাংশ বা আড়াই কোটি মানুষকে টিকা দেয়া।
মন্ত্রী জানান, চীনের সিনোফার্মা ও ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি দুই ভ্যাকসিন পাওয়া মরক্কো নিশ্চিত করেছে।
আইত তালিব জানান, টিকাদান কর্মসূচির প্রস্তুতির কাজ অনেক ধাপ এগিয়ে গেছে। তিনি আরো জানান, লক্ষ্যের আওতায় থাকা সকল জনসাধারণকে বিনা মূল্যে এসব টিকা দেয়া হবে।
মরক্কো বুধবার থেকে সান্ধ্য আইন জারি করেছে। কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে ১৩ জানুয়ারি পর্যন্ত রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে।
মরক্কোতে বৃহস্পতিবার নতুন করে ২ হাজার ৬৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ২৫ হাজার ৮৬৪ জনে দাঁড়ালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com