চাঁদপুর সদর হাসপাতালে আনার পথে বুধবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ্দৌলা জানান, গত ১৩ ডিসেম্বর ওই ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হলেও পরিবারের লোকজন গুরুত্ব দেননি। করোনা রোগী হিসেবে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তার অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ২৪৭৯ ও বর্তমানে চিকিৎসাধীন ৪৮ জন।করোনায় ৮৩ জন মৃতের মধ্যে সদরে ২৬, হাজীগঞ্জে ১৭, ফরিদগঞ্জে ১২, মতলব উত্তরে ১০, শাহরাস্তিতে সাত, কচুয়ায় ছয়, মতলব দক্ষিণে চার ও হাইমচরে একজন আছেন।
করোনা আক্রান্তের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো- সদরের ১১১০, ফরিদগঞ্জে ২৮৯, মতলব দক্ষিণে ২৮৯, শাহরাস্তিতে ২৪২, হাজীগঞ্জে ২২১, মতলব উত্তরে ২০১, হাইমচরে ১৬৮ ও কচুয়ায় ৯০ জন।
