এ আর আহমদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি:কুমিল্লা জেলায় আবারও করোনায় মারা গেল ৪ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সৃত্রমতে জানা যায় সোমবার জেলার সিটি করপোরেশনে করোনায় নতুন করে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। এই নিয়ে জেলার মোট মৃতের সংখ্যা ২৫৪ জন।
২৩২ জনের নমুনা প্রেরনের রিপোর্ট প্রাপ্তি ১৪৮ জনের এদের মধ্যে করোনা পজেটিভ ১৪ জন, সিটি করপোরেশন-১২,আদর্শ সদর-১,চান্দিনা-১ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৯ জন। এরা সবাই সিটি করপোরেশনের। জেলায় মোট করোনা সনাক্ত ৮৮০৩ জন এবং সুস্থ-৭৯৭৮ জন জেলা সর্বমােট নমুনা প্রেরন করা হয় ৪৬২৪১ জনের এবং রিপোর্ট পাপ্তি সর্বমােট ৪৫৭৭১ জন।