শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০, ৪.৫৬ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৭৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯২ হাজার ৩৩২ জন করোনা শনাক্ত হলো। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৪৯ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২৩ হাজার ৮৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ৮২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ২৪২টি। এ পর্যন্ত দেশে মোট ২৯ লাখ ৮৬ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত ব্যক্তির মধ্যে পুরুষ ২৭ জন ও নারী ১০ জন। দেশে এ পর্যন্ত করোনায় পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৪১৩ জন এবং নারী মারা গেছে এক হাজার ৬৭৬ জন। এ ছাড়া মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে একজন, খুলনা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে একজন রয়েছে। এ ছাড়া হাসপাতালে মারা গেছে ৩৭ জন ।

দেশে নভেল করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com