রবিবার দুপুরে সামছুল হক মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা,সাংবাদিক,বিশিষ্ট সমাজ সেবক উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,(এএনএম)ওয়ালিউর রহমান মোল্লা,সাংবাদিকদের জানান ওই কার্যক্রমটি ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে অদ্যব্যাধি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শতাধিক অসহায় দুস্থ ও সাধারন মানুষদের সেবা দেওয়া হচ্ছে, তবে ওই কার্যক্রম চলমান অব্যাহত থাকবে।
তিনি বলেন- আমার বাবা শামসুল হক মাস্টারের মানব সেবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি ব্যক্তিগত নিজ অর্থায়নে শামসুল হক মোল্লা ফাউন্ডেশনের মাধ্যম ও সার্বিক আয়োজনে ওই উদ্যোগ গ্রহন করেছি।