রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০, ৬.১০ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ আজ বৃহস্পতিবার (১০-ডিসেম্বর) গাইবান্ধার নবগঠিত পলাশবাড়ি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচন উৎসব মুখর পরিবেশে ইভিএমে  মাধ্যমে ভোট গ্রহণ করা হয় । এজন্য প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল ।   সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানেরশীষ) জাতীয়পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আ’লীগ বহিষ্কৃত বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোটকেন্দ্রের বিপরীতে ১৬জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১’শ ৮৮ জন পোলিং অফিসার দায়িত্বপালন করেন।
এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ পৌরসভা নির্বাচনে ৯৬ জন পুলিশ সদস্য, বিজিপি ১ প্লাটুন, র‌্যাব ১ প্লাটুন ও ২’শ ২৪ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com