শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাস্ক পরা বাধ্য করতে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার

  • আপডেট সময় সোমবার, ৩০ নভেম্বর, ২০২০, ৮.৩৫ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

আসন্ন শীতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসাধারণকে মাস্ক পরা বাধ্য করতে কঠোর অবস্থান নিতে যাচ্ছে সরকার। এ নিয়ে আজ সোমবারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা হয়েছে। মাস্ক না পরলে শাস্তি হিসেবে বড় অঙ্কের টাকা জরিমানার পাশাপাশি জেল দেওয়ার কথাও ভাবছে সরকার।

এমনটিই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনাও দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে।

জরিমানার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পরিমাণ কত সেটা নিশ্চিত না করলেও সর্বোচ্চ জরিমানা করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হবে। এভাবে এক সপ্তাহ দেখার পর জেল দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।

সচিব বলেন, এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা’র খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার অধীনে আলাদা ইউনিট গঠন করার প্রস্তাব করা হয়েছে। ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা এ ইউনিটের দায়িত্বে থাকবেন। তথ্য দেওয়ার নামে প্রতারণা করলে দণ্ড বিধিমালা অনুযায়ী শাস্তি থাকবে। এটা দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com