বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

রাশিয়ার বানানো কোভিড টিকা ‘স্পুটনিক ভি’ ৯৫ শতাংশ কার্যকরী

  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০, ১০.০৩ এএম
  • ২০৯ বার পড়া হয়েছে

রাশিয়ার বানানো কোভিড টিকা ‘স্পুটনিক ভি’ ৯৫ শতাংশ কার্যকরী হবে। মঙ্গলবার এমনই দাবি করল রাশিয়ার । এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বানানো টিকা ৭০  শতাংশ কার্যকরী হবে বলে টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রেজেনেকার তরফে দাবি করা হয়েছিল।

রু‌শ স্বাস্থ্য মন্ত্রনালয়, রাষ্ট্রায়ত্ত্ব গামালেয়া রিসার্চ সেন্টার ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) একটি যৌথ বিবৃতিতে এ দিন জানানো হয়েছে, তাদের বানানো কোভিড টিকা স্পুটনিক ভি-এর প্রথম ডোজ দেওয়ার ৪২ দিন পরে প্রাথমিক ভাবে যা দেখা গিয়েছে তার ভিত্তিতেই এই টিকা কতটা কার্যকরী হবে তার হিসাব কষা হয়েছে।

রুশ স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ের তথ্যাদির দ্বিতীয় অন্তর্বর্তী বিশ্লেষণই কার্যকারিতার হিসাবের মূল ভিত্তি।

তবে কত জনের পরীক্ষা করা হয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রনালকের তরফে তা জানানো হয়নি।

এর আগে ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর উদ্যোগে ভারতে যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড টিকা বানাচ্ছে সেই ভারত বায়োটেক-এর তকফে জানানো হয়েছিল তাদের বানানো ‘কোভ্যাক্সিন’ ৬০ শতাংশ কার্যকর হবে।

বাজারে আসার জন্য সাধারণত কোনও টিকা ৫০ শতাংশ কার্যকর হলেই তাকে বাজারে আসার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‘হু’), আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’। ভারতেও টিকা অনুমোদনে একই নিয়ম মেনে চলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com