শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদেশ থেকে আগত যাত্রীদের নমুনা পরীক্ষা করার পদক্ষেপ নিয়েছে সরকার

  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ১০.৫৯ এএম
  • ২৮৩ বার পড়া হয়েছে

বিশ্ব ব্যাপী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার বিমান বন্দরগুলোতে বিদেশ থেকে আগত সকল যাত্রীর নমুনা পরীক্ষা করার পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন যে সকল দেশ থেকে যাত্রীরা যাত্রা শুরু করবেন সেখান থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলেও বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাঁদের নমুনা পরীক্ষা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আন্তর্জাতিক ফ্লাইটগুলো বন্ধ করা হবে কিনা তা পরিস্থিতি দেখে বিবেচনা করা হবে। এর আগে সরকার বিদেশ থেকে আসা সকল যাত্রীর জন্য করোনার নমুনা পরীক্ষার সনদ সাথে আনা বাধ্যতামূলক করেছিল।

এদিকে, বাংলাদেশ করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমাগত ভাবে বাড়তে থাকা ছাড়াও করোনা রোগীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণের মধ্যে অসচেতনতার উল্লেখ করে বলেছেন এক্ষেত্রে সরকারের আরও আগেই কঠোর হওয়া উচিত ছিল। তাঁদের মতে দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই সঠিক পরিকল্পনার ঘাটতি ছিল যা এখনো দৃশ্যমান। দেশের অন্যতম মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন মূল কথা হল মানুষ কোনোক্রমেই স্বাস্থ্যবিধি মানছেন না। তিনি বলেন শুধুমাত্র মাস্ক পরলেই ৮০ শতাংশ করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হলেও তা মানা হচ্ছেনা।

সরকারের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ জন করোনা রোগী মারা গেছেন এবং অপর ২২১২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৫৪ জন এবং মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩৬,৬৮৪ জন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এ পর্যন্ত দেশে ৩৫২,৮৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com