শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ব্যাপক প্রস্ততি গ্রহণ ডিএমপির

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ১২.৩২ এএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণরোধে ব্যাপক প্রস্ততি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংক্রমণরোধে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ ও তাদের দায়িত্ববন্টন, আবাসন, অ্যাম্বুলেন্স ও খাবার ব্যবস্থাপনা সম্পর্কে ‍দিক নির্দেশনা দিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল করিম বিপিএম।

মঙ্গলবার (১০ নভেম্বর, ২০২০) বেলা ১২ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন শীতে করোনা ভাইরাসের অধিকতর সংক্রমণ রোধকল্পে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউকে কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, মাস্ক পড়া ও হাত ধোয়ার মত অন্যান্য স্বাস্থবিধি সকলকে কঠোরভাবে মানতে হবে। ফোকাল পয়েন্ট অফিসারদের অবশ্যই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। করোনায় যারা আক্রান্ত হবেন তাদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে।

এছাড়াও ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের যেসব বিষয় গুরুত্বের সাথে দেখতে হবে তারমধ্যে- পুলিশের কোন সদসের মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর ব্যবস্থা নিতে হবে। সেই সাথে টেস্টে পজিটিভ হলে কোন বিলম্ব ছাড়াই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ছুটি হতে আসা প্রত্যেক পুলিশ সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। কোয়ারেন্টাইনে থাকা পুলিশ সদস্যদের নিয়মিত খোঁজখবর নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমনের যে আশঙ্কা করা হচ্ছে তার মোকাবেলায় কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য ডিএমপির বিভিন্ন বিভাগ ও ইউনিটকে উত্তর ও দক্ষিন অংশে ভাগ করা হয়।

উত্তর অংশে রয়েছেঃ পিওএম পুলিশ লাইন্সের ব্যারাক, ট্রাফিক (উত্তরা, গুলশান, মিরপুর, তেজগাঁও) অপরাধ বিভাগের মধ্যে (গুলশান, মিরপুর, তেজগাঁও, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ)।

দক্ষিণ অংশে রয়েছেঃ রাজারবাগ পুলিশ লাইন্স ব্যারাক, ট্রাফিক (রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ) অপরাধ বিভাগের মধ্যে ( রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, প্রটেকশন, ডিএমপি হেডকোয়ার্টার্স, ডিবি-সকল, সিটি-সকল বিভাগ)।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com