মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রতিটি কাজের জন্য সময় ঠিক করে রেখেছি ইভা সোহানা

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ৪.০৪ পিএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ইভা সোহানা তিনি নানা গুণের অধিকারী। তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। ফ্যাশন ডিজাইনার হিসেবেও কাজ করেন তিনি। শোবিজে আছেন একজন মডেল ও সংবাদ উপস্থাপিকা হিসেবে। ইভা স্বনামধন্য বেসরকারী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ট্রাস্টে চাকরি করছেন। নিয়মিত সংবাদ উপস্থাপনা করছেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানের উপস্থাপনাও করেন তিনি। ব্যস্ততার মাঝেও এতকিছুতে সম্পৃক্ত রাখছেন কী করে? ইভার উত্তর, ‘সময়কে ভাগ করে নিলে সম্ভব। আমি প্রতিটি কাজের জন্য সময় ঠিক করে রেখেছি। সাধারণত শুক্র – শনি এ দুই দিন সংবাদ পড়ি। কারণ এ দুটো দিন আমার ছুটি থাকে।’ ইভাকে বাহারি রঙের শাড়ি পরতে দেখা যায়। ইভা বললেন সব নিজেই ডিজাইন করেন, ‘ আমার পোশাকের ডিজাইন নিজের করা। শাড়িসহ অন্য সকল পোশাক। এমনকি গহনার ডিজাইনও নিজে করি। ফ্যাশনে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলছি। এজন্যই হয়তো মানুষ পছন্দ করে।’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি ইভা ভাই বোনদের মধ্যে সবার ছোট। এক ভাই আছেন সুইডেন। অন্য ভাই, যময বোন ও মা থাকছেন যুক্তরাষ্ট্রে। বড় ভাইয়ের অনুপ্রেরণায় ইভা শোবিজে কাজ করছেন। তিনি জানান, ‘ছোটবেলা থেকেই সৃজনশীল কাজের প্রতি আমার আগ্রহ। ছবি আঁকতাম, আবৃত্তি করতাম, টেলিভিশনে উপস্থাপনা দেখে নিজে অনুশীলন করতাম। বড় ভাই ডাক্তার নাদিম আহমেদ আমার এ সৃষ্টিশীলতা দেখে অনুপ্রেরণা দিতেন। তার জন্যই মূলত আমি শোবিজে কাজ করছি।’ এদিকে ইভা কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন। নিয়মিত নাটকের প্রস্তাব পাচ্ছেন। সামনে কিছু কাজ করবেন বলে জানালেন, ‘ নিয়মিতই শোবিজে কাজের প্রস্তাব আসে।

কাজের চাপে সময় হয়ে ওঠে না। তবে যদি সমন্বয় করতে পারি তাহলে কাজ করবো।’ নিজের ভুবনে কাজের পাশাপাশি পড়াশোনা নিয়েও ব্যস্ত থাকেন ইভা। জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে নিজেকে আপ টু ডেট রাখেন। তাই সময় তার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ‘আমার কাছে জীবনের প্রতিটি সেকেন্ড গুরুত্ব বহন করে। সময় ফুরিয়ে আসছে। মানুষের জন্য কিছু করে যেতে চাই যাতে আমার মৃত্যুর পর নাম উচ্চারিত হয়।’ দীর্ঘদিন একা আছেন ইভা। কোনও সম্পর্কেও জড়াননি। বিয়ে করবেন কবে জানতে চাইলে বলেন, ‘বিয়ে নিয়ে ভাবছি। পরিবারের পছন্দে বিয়ে করবো। তবে যদি কাউকে ভালো লেগে যায় তাহলে উভয় পক্ষের সম্মতি মিললে বিয়ে করে ফেলতে পারি। ইচ্ছে আছে আগামী বছর শুভ কাজ সেরে ফেলার।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com