শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদেশ থেকে কোনো যাত্রী পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে পারবে না

  • আপডেট সময় সোমবার, ২ নভেম্বর, ২০২০, ২.৫৮ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের লাগামহীন সংক্রমণে ফের আতঙ্ক তৈরি হয়েছে দেশে দেশে । দেশেও নতুন করে এক ধরনের আতঙ্ক রয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই কড়াকড়ি আরোপের কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, বিদেশ থেকে কোনো যাত্রী পরীক্ষা ছাড়া দেশে প্রবেশ করতে পারবে না। কোনো যাত্রী যদি শনাক্ত হন তখন সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে নেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনটাই জানিয়েছেন। বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকেই এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। যাত্রী যেই হোন এটা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই অবস্থায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। সুরক্ষিত থাকতে হবে। মাস্ক পরতে হবে। উল্লেখ্য যে, গত সপ্তাহে দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বলা হয়েছে, ‘নো মাস্ক, নো সার্ভিস’। ঢাকায় এই আদেশ কিছুটা কার্যকর হয়েছে। বাইরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মানুষের মধ্যে মাস্ক পরার ব্যাপারে এক ধরনের উদাসীনতা কাজ করছে।

দোকান মালিক সমিতি জানিয়েছে, এখন থেকে মাস্ক না পরলে পণ্য বিক্রি করা হবে না। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সব দোকানপাট, মার্কেট ও বিপণি-বিতানে মাস্কহীন ক্রেতা, বিক্রেতাদের প্রবেশ করতে দেয়া হবে না। ২০২১ সালের ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। শনাক্ত আর মৃত্যুর সংখ্যা অনেকদিন ধরেই এক জায়গায় স্থির ছিল। তবে এক সপ্তাহে এই সংখ্যা বেড়েছে। মধ্য অক্টোবর পর্যন্ত শনাক্তের হার ১০ এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এক সপ্তাহ যাবত ১১ থেকে ১২ শতাংশে পৌঁছেছে। ঢাকায় গত এক মাসে ২০ শতাংশ নতুন রোগী বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ঢাকায় প্রতি দশ লাখ মানুষের মধ্যে নতুন রোগী বেড়েছে সাড়ে তিন হাজার।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com